advertisement
advertisement

চাকরি-মুনাফার অনলাইন ফাঁদে যেভাবে খোয়ালেন টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
চাকরি-মুনাফার অনলাইন ফাঁদে যেভাবে খোয়ালেন টাকা

advertisement

‘সাইবার সিকিউরিটির ওপর এমন একটি কোর্স নিয়ে এসেছি, যেখানে শতভাগ চাকরির নিশ্চয়তা দেওয়া হচ্ছে। কোর্স শেষ করলে আমরাই চাকরি দেব আপনাদের। চাইলে আমাদের সঙ্গে পুরো সময় কাজ করতে পারবেন। অথবা খণ্ডকালীন কাজ করে বাকি সময় স্বাধীনভাবে কাজ করে আয় করতে পারবেন।’এভাবেই অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে আইটি প্রশিক্ষণের জন্য শিক্ষার্থী সংগ্রহ করতেন ফজলে রাব্বি খান। তাঁর প্রতিষ্ঠানের নাম টেক ডিফেন্ডার হাব।

সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, অ্যাডভান্স পাইথনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি কোর্স শেষে চাকরির প্রতিশ্রুতিও দিতেন তিনি।কোর্সগুলোর মেয়াদ ছয় মাস, হতো অনলাইনে। প্রতিষ্ঠানটির একটি কার্যালয় বনানীতে থাকার কথাও প্রচার করতেন। তবে প্রতারিত অনেকে পরে চেষ্টা করেও ওই কার্যালয়ের হদিস পাননি। কোর্স শেষে চাকরির কথা বললেও সেটাও দেননি ফজলে রাব্বি।

উল্টো বিদেশি প্রকল্পে কাজের সুযোগ এবং বিনিয়োগের বিপরীতে মুনাফা দেওয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে আরও টাকা নেওয়া হয়।ভুক্তভোগীদের অভিযোগ, ফজলে রাব্বির টেক ডিফেন্ডার হাব প্রশিক্ষণ কোর্সের ফি ও বিনিয়োগের নামে কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর