advertisement
advertisement

পাবনায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
পাবনায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ

পাবনার বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার কাছে নৌকা চত্বর এলাকায় অবস্থান নেন বিএনপির নেতা–কর্মীরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে

advertisement

পাবনার বেড়া পৌরসভার বৃশালিখা মহল্লায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা পর পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হন। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেন দুই পক্ষ।

এ ছাড়া বেড়ার সম্ভপুরেও নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে।গত বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় আজ সকাল থেকেই ওই মহল্লায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে আজ দুইপক্ষ সংঘর্ষে জড়ায়।আজ বিকেল চারটায় প্রতিবেদন লেখা পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা বৃশালিখা মহল্লার প্রবেশমুখে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নিয়েছেন।

অন্যদিকে মহল্লার প্রবেশমুখের কিছুটা দূরে নৌকা চত্বরে ইটপাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছিলেন বিএনপির নেতা–কর্মীরা।এদিকে তিন দিনের পরিস্থিতি নিয়ে আজ দুপুর ১২টার দিকে বেড়া উপজেলা পরিষদে বৈঠকে বসেন পাবনার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর