ঝিনাইদহের কালীগঞ্জের কালীগঞ্জ-গান্না সড়কের বাঘমারা ব্রিজ এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ করে ডাকাতির ঘটনা ঘটে
ঝিনাইদহের কালীগঞ্জে অসুস্থ প্রসূতিকে বহন করা অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার ভোরে কালীগঞ্জ-গান্না সড়কের বাঘমারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতেরা প্রসূতির পেটেও অস্ত্র ধরে। আতঙ্কিত ওই প্রসূতি একপর্যায়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় নবজাতক।এ ঘটনায় আজ সোমবার দুপুরে প্রসূতির স্বামী কালীগঞ্জ থানায় মামলা করেছেন।
সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।প্রসূতি আফসারা তাসনীম (৩০) চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিস পাড়ার চিকিৎসক আবদুল্লাহ আল নোমানের স্ত্রী। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাসনীমকে চুয়াডাঙ্গা থেকে যশোরে নেওয়া হচ্ছিল।
অ্যাম্বুলেন্সে ছিলেন প্রসূতির স্বামী, মা, শাশুড়ি, বড় ছেলে ও একজন নার্স।আবদুল্লাহ আল নোমান চুয়াডাঙ্গা ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।