ছররা গুলিতে আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। গতকাল রাতে চট্টগ্রামের ফটিকছড়িতে
চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে মুখোশধারীদের ছোড়া ছররা গুলিতে ছয়জন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। একটি অটোরিকশায় করে এসে পাঁচজন ব্যক্তি গুলি ছোড়েন বলে অভিযোগ বাসিন্দাদের।
এ ঘটনায় ওই অটোরিকশার চালককে আটক করে পুলিশে দিয়েছে ক্ষুব্ধ জনতা।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পশ্চিম সুয়াবিল শোভনছড়ির দিক থেকে মুখোশ পরা পাঁচজন অস্ত্রধারী চুঁরখারহাট বাজার মোড়ে আসেন। এরপর চারদিকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। গুলি ছোড়ার পর বাজারের উত্তরে চৌমুহনীর দিকে চলে যান তাঁরা। চৌমুহনী মোড়ে গিয়ে সেখানেও অটোরিকশা থেকে ফাঁকা গুলি ছোড়া হয়।
এরপর তাঁরা হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে এগিয়ে যান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।