বাংলাদেশ ও বিশ্বপরিচয়∎ সংক্ষিপ্ত প্রশ্নপ্রশ্ন: স্বাধীনতার ঘোষণা কে ও কখন দিয়েছিলেন?উত্তর: বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন।
এরপর তিনি ২৭শে মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে পুনরায় স্বাধীনতার ঘোষণা দেন।প্রশ্ন: কৃষিভিত্তিক সমাজব্যবস্থা গড়ে ওঠে কীভাবে?উত্তর: প্রাচীনকালে মানুষ বন থেকে ফলমূল সংগ্রহ করত এবং পশু শিকার করে তার মাংস খেত।
তারপর তারা ফসল ফলাতে শেখে এবং এভাবেই কৃষিভিত্তিক সমাজব্যবস্থা তৈরি করে।প্রশ্ন: নারীশিক্ষা প্রসারের জন্য সরকারের গৃহীত দুটি পদক্ষেপ উল্লেখ করো।উত্তর: নারীশিক্ষা প্রসারের জন্য সরকারের গৃহীত দুটি পদক্ষেপ হলো—১. প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের বিনা মূল্যে পাঠ্যবই সরবরাহ।২. ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের উপবৃত্তি প্রদান।প্রশ্ন: UNICEF–এর পূর্ণরূপ কী?
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।