ইরানের সড়কে কারা হিজাব ছাড়া চলাফেরা করছেন, তা নজরদারি করে পুলিশ
ইরানের এক গায়িকা ও তাঁর প্রযোজনা দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত করা হয়েছে। ‘অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রকাশের মাধ্যমে জনশালীনতা লঙ্ঘনের’ অভিযোগে তাঁদের এই শাস্তি দেওয়া হয়েছে। গতকাল সোমবার ইরানের একটি সংবাদ ওয়েবসাইট এ তথ্য জানিয়েছে।আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে ইমতেদাদ ওয়েবসাইটের খবরে বলা হয়, গায়িকা পারাস্তো আহমাদি ও তাঁর দলের ওই চার সদস্যের ওপর আরও দুটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আগামী দুই বছর তাঁরা কোনো শৈল্পিক ও সংগীতসংক্রান্ত কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। একই সময়ে তাঁদের ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা থাকবে।হিজাব না পরা নারীদের শনাক্তে ক্যামেরা বসাচ্ছে ইরাননরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেঙ্গাও জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে একটি ভিডিও প্রকাশের পর এই মামলা হয়। ওই ভিডিওতে দেখা যায়, রাজধানী তেহরানের দক্ষিণে কোম শহরে পুরুষ সংগীতশিল্পীদের সঙ্গে হিজাব ছাড়াই গান পরিবেশন করছেন আহমাদি।
ইরানে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক।পশ্চিমা দেশগুলোর সরকার ও মানবাধিকার সংস্থাগুলো বেত্রাঘাতকে নির্যাতন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সমালোচনা করে আসছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।