রাসলীলায় ধ্রুপদী ভারতীয় নৃত্য
ভারতবর্ষের উত্তরে মথুরা ও বৃন্দাবনধাম অবস্থিত। মহাভারতের কাহিনিতে এই দুটি জায়গার স্থানমাহাত্ম্যের কথা জানা যায়। এখানেই ভগবান শ্রীকৃষ্ণকে তাঁর প্রিয়াদের সঙ্গে ঘুরতে ফিরতে দেখা যেত বলে বর্ণনা করা হয়েছে।আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে বৃন্দাবনের যমুনা নদীর তীরে এক বটমূলে শ্রীকৃষ্ণ ব্রজঙ্গনাদের সঙ্গে রাসলীলায় মেতেছিলেন। এই রাস-নৃত্য অনুষ্ঠিত হয়েছিল এক হেমন্তের কার্তিক পূর্ণিমা তিথির মোহিনী রাতে।
সেদিন বৃন্দাবনধাম তো বটেই সারা বিশ্বপ্রকৃতি যেন সেই লীলাকে উদ্ভাসিত করার জন্য সুসজ্জিত হয়ে উঠেছিল এক অপরূপ সাজে। পূর্ণিমার পূর্ণশশীর স্নিগ্ধ আলোয় সারা নক্ষত্রমণ্ডলীর সঙ্গে আকাশও হয়ে উঠে আলোকময়।
গাছপালা, পশুপাখির মনেও তা দেখে এক অনাবিল আনন্দ বয়ে গেছিল ভগবানের এই অপূর্ব রাসলীলা দেখার আগ্রহে।পৌরাণিক কাহিনি অনুসারে শ্রীকৃষ্ণের সমস্ত লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম লীলাটি হল এই রাসলীলা।সনাতন ধর্মের বিশ্বাসীরা মনে করেন সকল মানবের মধ্যেই শ্রীকৃষ্ণ বিরাজমান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।