advertisement
advertisement

‘বরিশল’ উপজেলায় যুক্ত হতে চায় না মাছিহাতা, এক ঘণ্টা রেলপথ অবরোধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ
‘বরিশল’ উপজেলায় যুক্ত হতে চায় না মাছিহাতা, এক ঘণ্টা রেলপথ অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত ‘বরিশল’ উপজেলায় অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রতিবাদে আজ মঙ্গলবার এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা

advertisement

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত ‘বরিশল’ উপজেলায় অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রতিবাদে এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং রেলস্টেশন এলাকায় অবরোধ করেন স্থানীয় লোকজন।

এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ এক ঘণ্টা বন্ধ ছিল।একই দাবিতে ৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা লেভেলক্রসিং এলাকায় ঢাকা–সিলেট ও ঢাকা–চট্টগ্রাম রেলপথ এবং আখাউড়া–আগরতলা সড়ক অবরোধ করা হয়েছিল।

প্রায় সাড়ে চার ঘণ্টা পর এ বিষয়ে আলোচনার আশ্বাসে ওই দিন অবরোধ তুলে নেওয়া হয়।বিএনপি নেতার উদ্যোগ ঘিরে আন্দোলনের সূচনা স্থানীয় লোকজন বলেন, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা, সুলতানপুর, বাসুদেব ও বরিশল ইউনিয়নের সমন্বয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের জন্য স্থানীয় সরকার বিভাগের কাছে আবেদন করেন।কবীর আহমেদ ভূঁইয়া বরিশল গ্রামের বাসিন্দা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর