চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা। আজ বিকেলে
‘শিবির শিবির, গুপ্ত গুপ্ত’, ‘শিক্ষা ও সন্ত্রাস একসঙ্গে চলে না’—এমন নানা স্লোগানে চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীরা। ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীদের বিরুদ্ধে হামলা ও হেনস্তার অভিযোগ এনে আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে এ বিক্ষোভ করেন তাঁরা। পরে বেলা সাড়ে তিনটায় কলেজের ফটকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ তুলে ধরেন ছাত্রশক্তির নেতারা।
তাঁদের দাবি, হামলায় সংগঠনটির কয়েকজন নেতা–কর্মী ও কলেজের শিক্ষার্থী আহত হয়েছেন। তবে হামলা ও হেনস্তার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রশিবির।ছাত্রশক্তির অভিযোগ, সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আজ সকালে কলেজে যান সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক রশিদ দিনার ও সদস্যসচিব আবদুর রহমান।
কলেজের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার পরিবেশ নিয়ে অধ্যক্ষের সঙ্গে আলোচনা করতে যান তাঁরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।