advertisement
advertisement

রাতভর ইউক্রেনের ৭০০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
রাতভর ইউক্রেনের ৭০০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ইউক্রেনের এক সেনাসদস্য ড্রোন ওড়াচ্ছেন

advertisement

রাশিয়ার রাজধানী মস্কো ও ক্রিমিয়া উপদ্বীপসহ বিস্তীর্ণ এলাকায় রাতভর প্রায় ৭০০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে মস্কো। টেলিগ্রামে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘রাতভর আকাশ প্রতিরক্ষা বাহিনী ৬৯৯টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।’মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, ৩৫৫টি ড্রোন রাজধানী মস্কোর দিকে ছোড়া হয়েছিল।

এর মধ্যে ৬৩টি ড্রোন রাজধানীর কাছাকাছি আসার পর ধ্বংস করা হয়েছে।রাশিয়ার কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানায়নি।প্রায় পাঁচ বছর ধরে চলা এই সংঘাতে ইউক্রেনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। বিশেষ করে সামনে শীত আসায় দেশটির জ্বালানি অবকাঠামোগুলোতে বেশি হামলা চালানো হচ্ছে।ইউক্রেন সোমবার জানিয়েছে, গত সপ্তাহান্তে লিবিয়া উপকূলে রাশিয়ার দুটি জাহাজে যে হামলা হয়েছে, তা তারাই চালিয়েছে।

জাহাজ দুটির একটি বন্দরে নোঙর করা ছিল এবং অন্যটি ছিল কাছাকাছি সাগরে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর