অভিনেতা সোহেল খান
ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর কবরস্থানে অভিনেতা সোহেল খানকে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার মাগরিবের নামাজের পর তাঁকে সেখানে দাফন করা হয়। এর আগে রাজাপুর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। বগুড়ায় ‘নসীব’ নামের সিনেমার শুটিয়ে গিয়ে আজ সকালে অসুস্থ হয়ে পড়লে সোহেল খানকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বিকেল ৪টার তাঁর মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়।সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে। দুই ভাই ও চার বোনের মধ্যে সোহেল খান ছিলেন সবার বড়। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর থেকে বগুড়ায় ছিলেন সোহেল খান। আগামীকাল বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল।
আজ সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন তিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।