জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিলে ভেকু দিয়ে বসতঘর ও বেকারি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে তোলা
জমি নিয়ে দেওয়ানি আদালতে মামলা চলছে। এর মধ্যেই শ্রমিক দল নেতার নাম ভাঙিয়ে গভীর রাতে এক্সক্যাভেটর (খননযন্ত্র) দিয়ে বসতঘর ও বেকারি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী পরিবারের দাবি, দেড় শ থেকে দুই শ লোক এনে এক ঘণ্টার মধ্যে তাঁদের ৪০ বছরের বসতভিটা গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-সহ বিভিন্ন মাধ্যমে পুলিশের সহযোগিতা চেয়েও তাঁরা পাননি। সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ টি এইচ তোফার নাম ভাঙিয়ে স্থানীয় শাহীন ও মেহের আলীর লোকজন এ কাজ করেছেন। পুলিশের উপস্থিতিতে হামলাকারী ব্যক্তিরা বাড়ি ভাঙার কাজ শেষ করেছেন বলে অভিযোগ করেন তাঁরা।
তবে সেই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।অভিযোগের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ টি এইচ তোফা প্রথম আলোকে বলেন, ‘যারা ভেকু দিয়ে হামলা করে বসতঘর ভেঙে ফেলেছে, তারা অমানবিক কাজ করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।