advertisement
advertisement

শিশু অধিকার নিয়ে আন্তর্জাতিক মঞ্চে অহনা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
শিশু অধিকার নিয়ে আন্তর্জাতিক মঞ্চে অহনা

ফারজানা আহমেদ অহনা

advertisement

স্কুলজীবন থেকেই স্বেচ্ছাসেবী, সামাজিক–সাংগঠনিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত ফারজানা আহমেদ অহনা। শিল্পকলা, নাটক ও আবৃত্তিচর্চার পাশাপাশি শিশু অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রমেও দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। ২০১৮ সালে ফেনী বন্ধুসভার মাধ্যমে তাঁর স্বেচ্ছাসেবী পথচলা শুরু হয়।

এর পর থেকে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।অহনার স্বেচ্ছাসেবী জীবনের উল্লেখযোগ্য অধ্যায় ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ), ফেনী। সংগঠনটির জেলা সভাপতির দায়িত্ব পালনের সময় শিশু অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর প্রতি নির্যাতন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে কাজ করেছেন তিনি।

শিশুদের সঙ্গে কাজ করতে গিয়েই তাদের অধিকার, নিরাপত্তা ও মতামতকে গুরুত্ব দেওয়ার বিষয়ে তাঁর বিশেষ আগ্রহ তৈরি হয়।করোনাকালেও বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে যুক্ত ছিলেন অহনা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর