advertisement
advertisement

রাষ্ট্রীয় বিমান চেয়ে পাঠানোর মতো বক্তব্য তিনি কীভাবে দিতে পারেন, তা বোধগম্য নয়: রিজভী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
রাষ্ট্রীয় বিমান চেয়ে পাঠানোর মতো বক্তব্য তিনি কীভাবে দিতে পারেন, তা বোধগম্য নয়: রিজভী

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

advertisement

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান চেয়ে পাঠানোর মতো বক্তব্য তিনি কীভাবে দিতে পারেন, তা বোধগম্য নয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মুখপাত্রের বরাত দিয়ে আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান।

ভারতের দিল্লি থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।এ পরিপ্রেক্ষিতে আড়াই বছরের বেশি সময় ধরে ভারতে আশ্রয় নিয়ে থাকা শেখ হাসিনাকে নিয়ে ওই মন্তব্য করেন ক্ষমতাসীন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, কেউ যদি সত্যিকার অর্থে আইনকে সম্মান করেন, তাহলে তাঁকে আইনের কাছে আত্মসমর্পণ করে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর