advertisement
advertisement

চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ
চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি

সোসাইটি অব ডার্মাটোলজিক সার্জনস অব বাংলাদেশ (এসডিএসবি) আয়োজিত ১১তম আন্তর্জাতিক সম্মেলনে একটি সেশনে বিশেষজ্ঞ চিকিৎসকেরা। হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা। ২৪ নভেম্বর ২০২৬

advertisement

চুল পড়া ও টাকের সমস্যা সমাধানে আধুনিক চিকিৎসাপদ্ধতির মধ্যে নতুন করে গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি। পাশাপাশি প্লাটিলেট রিচ প্লাজমা (পিআরপি), গ্রোথ ফ্যাক্টর থেরাপি ও হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে আলোচনা হয়েছে চুল ও নখের রোগের আধুনিক চিকিৎসাবিষয়ক ১১তম আন্তর্জাতিক সম্মেলনে।

চুল ও নখের বিভিন্ন রোগনির্ণয়, আধুনিক চিকিৎসা এবং ডার্মাটোসার্জারির সর্বশেষ অগ্রগতি নিয়ে আজ মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোসাইটি অব ডার্মাটোলজিক সার্জনস অব বাংলাদেশের (এসডিএসবি) উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় ৪৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। সম্মেলনে বিদেশ থেকে চারজন চর্মরোগ বিশেষজ্ঞ অংশ নেন।

তাঁরা হলেন থাইল্যান্ডের বেন বুটওয়ং, মিয়ানমারের সু ফিও অং ও ডা. মিও জাও মিন এবং ভারতের সূর্যকান্ত কিষাণরাও হায়াতনাগরকার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর