advertisement
advertisement

দুই ঘণ্টা আগে স্বামীকে বলেছিলেন বাজার করে আনতে, বাসায় ফিরে দেখলেন কলেজশিক্ষক স্ত্রীর মরদেহ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
দুই ঘণ্টা আগে স্বামীকে বলেছিলেন বাজার করে আনতে, বাসায় ফিরে দেখলেন কলেজশিক্ষক স্ত্রীর মরদেহ

ছন্দা শর্মা

advertisement

অফিস থেকে বাসায় ফিরছিলেন মলয় কান্তি শর্মা। পথে তাঁকে বাসার জন্য বাজার করে আনতে বলেন স্ত্রী ছন্দা শর্মা কান্তা। তখন সন্ধ্যা ছয়টা। বাজার করে রাত আটটার দিকে বাসায় ফেরেন মলয়। দরজায় দাঁড়িয়ে ডাকাডাকি করেও স্ত্রীর সাড়া পাননি। পরে ভবনের ব্যবস্থাপক ও এক মিস্ত্রির সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। গতকাল সোমবার রাতে চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীর জাকির হোসেন বাই লেনের চৌধুরী ভিলায় এ ঘটনা ঘটে।

ছন্দা শর্মা কান্তা (৩৭) চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি ৩৫তম বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। এ ঘটনায় আজ মঙ্গলবার বেলা তিনটায় খুলশী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ছন্দার বড় ভাই মনোজ শর্মা থানায় মামলা করেছেন। তাঁর লিখিত বক্তব্য থেকে ঘটনার এসব তথ্য জানা গেছে।মামলার নথিতে উল্লেখ করা হয়, ১৩ বছর আগে মলয় কান্তি শর্মার সঙ্গে ছন্দা শর্মার বিয়ে হয়।

মলয় বেসরকারি ব্যাংকের নির্বাহী কর্মকর্তা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর