advertisement
advertisement

খুলনায় চাঁদা চাওয়ায় রেস্তোরাঁ বন্ধ, পুলিশের আশ্বাসে খোলার পর গুলি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
খুলনায় চাঁদা চাওয়ায় রেস্তোরাঁ বন্ধ, পুলিশের আশ্বাসে খোলার পর গুলি

খুলনা নগরের মজিদ সরণি এলাকার পালংকি রেস্টুরেন্টে গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা

advertisement

চাঁদাবাজদের হুমকির পর গতকাল সোমবার রাতে খুলনা নগরের মজিদ সরণি এলাকার পালংকি রেস্টুরেন্ট বন্ধ করে দেয় মালিকপক্ষ। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ নিরাপত্তার আশ্বাস দিলে রেস্তোরাঁটি আবার চালু করা হয়।

তবে বেলা তিনটার দিকে গুলির ঘটনার পর আবারও সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।এদিকে আজ সকালে নগরের সদর থানা এলাকায়, দুপুরে লবণচরা থানা এলাকায় এবং আড়ংঘাটা থানার শলুয়া স্লুইস গেট এলাকায় গুলির ঘটনা ঘটেছে।নাম প্রকাশ না করার শর্তে রেস্তোরাঁর একজন কর্মী জানান, নির্মাণকাজ শুরুর পর থেকেই হানাজালা পরিচয়ে এক ব্যক্তি ফোন করে চাঁদা দাবি করে আসছিলেন। তিনি নগরের শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বি কোম্পানির সদস্য। বিষয়টি পুলিশও জানত।

মালিকপক্ষ একটি পক্ষের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করেছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর