রাজশাহী বাঘা উপজেলার বাউসা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝোলানো। পাশে বসে আছেন প্রধান শিক্ষক আমিনা খাতুন। বুধবার সকালে
রাজশাহীর বাঘা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝোলানোর ঘটনা ঘটেছে। খবর পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা গিয়ে তালা খোলার ব্যবস্থা করেন। তবে দুই ঘণ্টা ধরে প্রধান শিক্ষককে তাঁর কক্ষের বাইরে অপেক্ষা করতে হয়। উপজেলার বাউসা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার এ ঘটনা ঘটেছে।প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, বিদ্যালয়ের দেয়ালে তিনি শেখ মুজিবুর রহমানের ছবি এঁকেছেন।
তবে প্রধান শিক্ষক আমিনা খাতুন বলছেন, মাঠের ভেতর দিয়ে পাশের হাটের রাস্তা নেওয়ার দাবিতে স্থানীয় কতিপয় লোক বেশ কিছুদিন ধরে তাঁকে চাপ দিয়ে আসছিলেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। ওই ঘটনার জেরে তাঁর কক্ষে তালা ঝোলানো হয়েছে।
তাঁকে হেনস্তা করার জন্য চুন দিয়ে ঢেকে দেওয়া আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) আমলে আঁকা শেখ মুজিবুর রহমানের ছবি তাঁরা পানি দিয়ে ধুয়ে দৃশ্যমান করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।