advertisement
advertisement

সাবেক সচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তালিকায় আছেন কারা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
সাবেক সচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তালিকায় আছেন কারা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়

advertisement

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় অর্থায়নের অভিযোগে সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা সংস্থা। তাঁদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সাবেক জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরাও রয়েছেন। তাঁদের আয়কর নথি ও আর্থিক লেনদেন খতিয়ে দেখতে এ উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

এনবিআরের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের পাঁচটি উপজেলার এসব ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের আওতায় আনা হয়েছে।

উপজেলাভিত্তিক হিসাবে গোপালগঞ্জ সদরের ১৭ জন, টুঙ্গিপাড়ার ১৫ জন, কোটালীপাড়ার ৩২ জন, মুকসুদপুরের ১৪ জন এবং কাশিয়ানীর ১৯ জন করদাতা রয়েছেন।এনবিআরের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, যেসব ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তাঁদের বিরুদ্ধে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতায় অর্থায়ন ও সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর