advertisement
advertisement

শুধু আইন করলেই হবে না, আইনের প্রয়োগ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
শুধু আইন করলেই হবে না, আইনের প্রয়োগ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে

রাজধানীর আলোকিতে বুধবার নারী ও মেয়েদের প্রতি সহিংসতা বন্ধে আয়োজিত জাতীয় সংলাপের মঞ্চে অতিথিরা। মাঝখানে নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, তাঁর ডানে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর স্মেরেঝনিয়াক ও সবার ডানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ বুধবার রাজধানীর আলোকিতে

advertisement

নারী ও কন্যাশিশুর ওপর সহিংসতা বন্ধে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, আইনের কার্যকর বাস্তবায়ন ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলে উল্লেখ করেছেন একটি আলোচনা সভার বক্তারা। নারী ও কন্যাশিশুদের ওপর সহিংসতা বন্ধে আজ বুধবার রাজধানীর আলোকিতে আয়োজিত জাতীয় সংলাপে বক্তারা এ অভিমত দিয়েছেন।

‘সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিত ও দায়মুক্তির অবসানে আইনি কাঠামো জোরদার’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন এলসিজি ওয়েজ এবং জাতিসংঘ বাংলাদেশ। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী ও কন্যাশিশুদের ওপর সহিংসতা বন্ধে ১৬ দিনব্যাপী বৈশ্বিক প্রচারাভিযানের অংশ হিসেবে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

এবারের প্রচারাভিযানের প্রতিপাদ্য, ‘ন্যায়বিচার নিশ্চিত করি, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই’।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর