মধুমতি পরিবহনের এই বাসে আগুন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুর ১১ নম্বর এলাকা থেকে তোলা
রাজধানীর পল্লবীতে পার্ক করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে মিরপুর ১১ নম্বর এলাকার ৯ নম্বর সড়কে মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা যে গাড়িতে আগুন দিয়েছে, সেটি পার্ক করা ছিল।
আগুনে বাসটির ১০টি আসন পুড়ে গেছে। কে বা কারা আগুন দিয়েছে, তা খুঁজে বের করতে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।