মেলায় বেশ কয়েকটি স্টলে ছিল ম্যাকাও পাখি
চীনের ‘চাও চাও’ প্রজাতির কুকুরটির গলায় বাঁধা রশিটি ধরে রেখেছেন এক তরুণ। এর মধ্যেই কুকুরটি শান্ত ভঙ্গিতে এদিক-ওদিক ছোটাছুটি করছে। তবে শিশুরা মোটেও ভয় পাচ্ছিল না। তারা কুকুরটির সঙ্গে খুনসুটি করছিল, গায়ে হাত বুলিয়ে আদর করছিল। কুকুরটিও বেশ উপভোগ করছিল।
কুকুরটিকে আদর করতে করতে ছোট্ট শিশু আরহাম বলল, ‘কুকুরটা ভদ্র, কিছু কয় না।’ আরহামের পাশে থাকা অন্য শিশু ও তাদের বাবা-মায়েরাও বলে উঠলেন, ‘কুকুরটা আসলেই ভদ্র।’আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে আয়োজিত প্রাণিসম্পদ মেলার প্রথম দিনে এই দৃশ্য দেখা গেল।
মেলায় ‘চাও চাও’ প্রজাতির কুকুরটিকে প্রদর্শনের জন্য নিয়ে এসেছে ‘আইকনিক বাংলা পেট শেল্টার’ নামের একটি সংগঠন।মেলায় ‘চাও চাও’ প্রজাতির কুকুরটিকে প্রদর্শনের জন্য নিয়ে এসেছে ‘আইকনিক বাংলা পেট শেল্টার’ নামের একটি সংগঠন।মেলায় ‘আবিদের পোষা প্রাণী’ নামের একটি স্টলে কয়েকটি ‘ইমু পাখি’ দেখা গেল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।