advertisement
advertisement

নারায়ণগঞ্জে সাত খুন: দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের আপিল শুনানি ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ২:১১ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জে সাত খুন: দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের আপিল শুনানি ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

সুপ্রিম কোর্ট

advertisement

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা মামলায় হাইকোর্টের দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও লিভ টু আপিলের (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো শুনানি গ্রহণ করে ওই সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন।দ্বিতীয় দিনের শুনানির বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক প্রথম আলোকে বলেন, ‘সাত খুনের মামলায় র‍্যাবের যাঁরা সদস্য ছিলেন, এই আসামিদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও অন্যান্য সাক্ষ্য-প্রমাণ দিয়ে দেখিয়েছি, তাঁরা অপরাধ করেছেন।

আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ৮ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর