advertisement
advertisement

৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবের

অ্যাশটন কুচার। রয়টার্স

advertisement

হলিউডে পরিচিত মুখ অ্যাশটন কুচার। ‘দ্যাট সেভেন্টিজ শো’, ‘টু অ্যান্ড আ হাফ মেন’ কিংবা ‘নো স্ট্রিংস অ্যাটাচড’—বিভিন্ন সিনেমা ও টেলিভিশন সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু অভিনয়ের বাইরেও তাঁর আরেকটি পরিচয় আছে, যেটি নিয়ে এখন আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা হচ্ছে। তিনি একজন প্রযুক্তি বিনিয়োগকারী। সেই পরিচয়ই এবার অ্যাশটন কুচারকে সম্ভাব্য ধনকুবেরদের কাতারে নিয়ে এসেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ক্লডের নির্মাতাপ্রতিষ্ঠান অ্যানথ্রপিকে তাঁর সহপ্রতিষ্ঠিত বিনিয়োগ প্রতিষ্ঠান সাউন্ড ভেঞ্চারসের বিনিয়োগের মূল্য এখন প্রায় সাত বিলিয়ন ডলার হতে পারে। ২০২৩ সালে প্রতিষ্ঠানটিতে কয়েক ধাপে বিনিয়োগ করা হয়েছিল মোট ৪৩৫ মিলিয়ন ডলার। বিনিয়োগের মূল্য প্রায় ১৬ গুণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের নাসডাকে অ্যানথ্রপিকের শেয়ারবাজারে অভিষেকের পর এই আলোচনা আরও জোরালো হয়েছে।

শেয়ারপ্রতি ৮৩ ডলার প্রাথমিক মূল্য নির্ধারণ করা হলেও লেনদেন শুরুর পর দাম উঠে যায় ১১১ দশমিক ৫০ ডলারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর