‘বিজয় বইমেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে (বাঁ থেকে) মেরিনা ইয়াসমিন, ফারুক মঈনউদ্দীন, আনোয়ারা সৈয়দ হক, মো. মাহবুব উর রহমান ও সাজ্জাদ শরিফ। গতকাল বিকেলে বাংলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে
বাঙালির চিরগৌরবের অর্জন মহান মুক্তিযুদ্ধের বিজয় সামনে রেখে শুরু হলো প্রথমা প্রকাশনের ‘বিজয়ের বইমেলা ২০২৬’। গতকাল শুক্রবার ছুটির দিনের বিকেলে বাংলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। তিনি বলেছেন, মানুষের মনোজগতের বিকাশের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। একসময় রাজধানীতে রাস্তায় রাস্তায় বই বিক্রি হতো। অনেক মানুষ সেখান থেকে বই কিনে পড়েছেন।
এখন সুন্দর সুন্দর দোকান হয়েছে, কিন্তু বইয়ের পাঠক কমে গেছে। এ আয়োজন পাঠক সৃষ্টিতে সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন।প্রথমা প্রকাশন বাংলা একাডেমির মাঠে মহান বিজয় দিবসের গৌরব উদ্যাপন উপলক্ষে ২০২৩ সাল থেকে ‘বিজয়ের বইমেলা’ আয়োজন করে আসছে। একাডেমি চত্বরে বর্ধমান হাউসের উত্তর পাশের আমগাছতলায় তৈরি করা হয়েছে বইয়ের সুপরিসর স্টল। আর উত্তর পাশের বারান্দায় জাতীয় পতাকার লাল-সবুজ রং ব্যবহার করে সাজানো হয়েছে অনুষ্ঠানের সুদৃশ্য মঞ্চ।
বাংলা একাডেমির মেট্রোরেল স্টেশনের বিপরীত পাশের প্রবেশপথে মেলায় প্রবেশের তোরণ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।