advertisement
advertisement

টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের

বলে ধুলা লাগিয়ে বিপদে পড়েছিলেন মাইকেল আথারটন

advertisement

পকেটে একমুঠো মাটি, মুখে পুদিনার লজেন্স, দাঁতের নিচে বল। ক্রিকেটে বল টেম্পারিংয়ের কায়দা কম নেই। তবে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার কেপটাউন-কাণ্ড যেন সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সিরিশ কাগজ দিয়ে বলের অবস্থা বদলানোর ঘটনায় নিষিদ্ধ হয়েছিলেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। আট বছর পর উসমান খাজার বইয়ের সূত্র ধরে সেই ঘটনা আবারও আলোচনায়।

কে কী জানতেন, কার কতটা ভূমিকা ছিল, উঠছে এমন প্রশ্নও।তবে কেপটাউনই ক্রিকেটে বল টেম্পারিংয়ের প্রথম কিংবা শেষ ঘটনা নয়। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন সময়ে এমন বিতর্কে জড়িয়েছেন নামী ক্রিকেটাররা। একটু পেছনে ফিরে দেখা যাক, কোন ঘটনায় কী ঘটেছিল, শাস্তিই বা পেয়েছিলেন কারা।মাইক আথারটন, ১৯৯৪লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন। টিভি ক্যামেরায় ধরা পড়ল ইংল্যান্ড অধিনায়ক মাইক আথারটনের অদ্ভুত এক কাণ্ড।

পকেট থেকে কিছু একটা বের করে বলে ঘষছেন তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর