advertisement
advertisement

চারজন ঘিরে ধরে, তিনজনের পকেটেই ছিল চাপাতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
চারজন ঘিরে ধরে, তিনজনের পকেটেই ছিল চাপাতি

ছিনতাই

advertisement

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার বিকেলে ঢাকা উদ্যানের জনতা বাজার এলাকায় এ ছিনতাইয়ের শিকার হন রাব্বি আলম রাফসান (২৭) নামের ওই যুবক। এ ঘটনায় তিনি মোহাম্মদপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।শনিবার রাতে ছিনতাইয়ের সেই তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দেন ভুক্তভোগী রাফসান।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে জনতা বাজারের সামনে একটি ফার্মের কাছে অন্য একটি রিকশা এসে আমাদের চাপ দেয়। সঙ্গে সঙ্গে চার যুবক এসে ঘিরে ধরে, যাদের তিনজনেরই প্যান্টের ভেতর থেকে চাপাতি বের করা ছিল। তারা চাপাতির উল্টো পাশ দিয়ে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। আমি বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কনুইতে পোঁচ দেয় এবং একজন বলে ওঠে, “ওরে কোপ দে”।

তখন জীবন বাঁচানো ফরজ মনে করে আমি ফোনটি ছেড়ে দিই।’ঘটনার পর মোহাম্মদপুর থানায় যান রাফসান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর