advertisement
advertisement

রিয়ালের ঘরে আলাভেস-ভূমিকম্পে লাল কার্ড বেলিংহামের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৪:২৩ পূর্বাহ্ণ
রিয়ালের ঘরে আলাভেস-ভূমিকম্পে লাল কার্ড বেলিংহামের

শেষ বাঁশি বাজার পর রিয়ালের কার্লোস এস্পির মাথায় হাত। দল যে হেরেছে

advertisement

রিয়াল মাদ্রিদ ১-২ আলাভেস সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধ শেষ হয়েছে। ড্রেসিংরুমে ফেরার পথে আলাভেসের এক খেলোয়াড়ের সঙ্গে টানেলে জার্সি বদল করেন কিলিয়ান এমবাপ্পে। সাধারণত এটুকু সৌজন্যতা বিনিময় হয় খেলা শেষে। রিয়াল মাদ্রিদ তারকা যেন আগেভাগেই সেটা সেরে ফেললেন! আলাভেস তখন ১-০ গোলে এগিয়ে। এমন ম্যাচ শেষ হওয়ার আগেই এমবাপ্পের জার্সি পেয়ে যাওয়াটা রীতিমতো হাতে চাঁদ পাওয়ার মতো ব্যাপার। সেটা আরও মধুর হলো শেষ বাঁশি বাজার পর।

রিয়ালকে তাঁদের মাঠে ২-১ গোলে হারানোর ম্যাচে এমবাপ্পের জার্সি স্যুভনির হিসেবে রেখে দিতে চাইবেন আলাভেসের যেকোনো খেলোয়াড়।রিয়ালের খেলোয়াড়রা ম্যাচটা ভুলে যেতে চাইবেন। বিশেষ করে জুড বেলিংহাম। ৬৯ মিনিটে এমবাপ্পেকে দিয়ে গোল করালেও ৮৮ মিনিটে দেখতে হয় দ্বিতীয় হলুদ কার্ড। সেটাও ডাইভ দেওয়ার শাস্তি। ৮৬ মিনিটে আলাভেসের বক্সে বেলিংহাম পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

কিন্তু ভিএআরের হস্তক্ষেপে মাঠের পাশে স্ক্রিনে ঘটনাটা ভালোভাবে দেখার পর রেফারিকে সিদ্ধান্ত পাল্টাতে হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর