কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আজ শনিবার রাতে
নেত্রকোনার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনার পর বিএনপির নেতা-কর্মীরা একত্র হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্য (এমপি) ও যুবলীগের এক নেতারসহ চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।আজ শনিবার রাত আটটার দিকে পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানার ওপর হামলার ঘটনা ঘটে।
পরে রাত ১০টার দিকে সাবেক এমপিরসহ এসব বাড়িতে হামলার ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে প্রায় ২০টি মোটরসাইকেলে নেতা-কর্মীরা উপজেলা সদরের রেলক্রসিং এলাকা থেকে বের হন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।