সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের বাড়ির উঠানে ছড়ানো-ছিটানো কিছু চেয়ারে আগুন জ্বলতে দেখা যায়
সিলেটে এমপির বাড়িতে পেট্রলবোমা, চাঁদপুরে ট্রেনে আগুন, ঢাকা ও নারায়ণগঞ্জে বাসে আগুন। সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গত শুক্রবার রাত থেকে ২৪ ঘণ্টায় বাস, ট্রেন, বিদ্যুৎ উপকেন্দ্র, ব্যাংক, থানা ও সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়াসহ পেট্রলবোমা ও ককটেল ছুড়ে মারার ঘটনা ঘটেছে।
নাশকতার অভিযোগে পুলিশ সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৩৮৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
নাশকতা ঠেকাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল শনিবার ঢাকা, গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পুলিশ ঢাকাসহ সারা দেশে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ৩৮৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।