‘নির্বাচিত বেগম: অর্ধশতাব্দীর সমাজচিত্র ১৯৪৭–২০০০’ (তিন খণ্ড) বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে ডান থেকে সৈয়দ আজিজুল হক, মোরশেদ শফিউল হাসান এবং প্রথমা প্রকাশনের মেরিনা ইয়াসমিন।
পূর্ব বাংলার সমাজ, রাজনীতি, ভাষা আন্দোলন এবং নারীদের অবস্থান ও নারী আন্দোলন সম্পর্কে জানতে মালেকা বেগম সংকলিত ও সম্পাদিত নির্বাচিত বেগম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গতকাল শনিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রথমা প্রকাশন থেকে তিন খণ্ডে প্রকাশিত এই বিশাল গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচকেরা এই মন্তব্য করেছেন।বিজয়ের মাস সামনে রেখে বরাবরের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণে গত শুক্রবার থেকে শুরু হয়েছে প্রথমা প্রকাশনের ১০ দিনের ‘বিজয় বইমেলা’। এইচএসবিসি ব্যাংকের সহায়তায় আয়োজিত বইমেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্রন্থানুরাগীদের জন্য খোলা।
প্রথমা প্রকাশন ছাড়াও দেশি ও বিদেশি প্রকাশনীর বিচিত্র বিষয়ের বই পাওয়া যাচ্ছে মেলায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।