দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণের পরের দৃশ্য। বসিলা রোড, মোহাম্মদপুর, ঢাকা। ২৮ নভেম্বর ২০২৬
রাজধানীর পৃথক দুটি স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া মোহাম্মদপুর ও মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এদিকে মোহাম্মদপুর এলাকা থেকে এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে ভাষানটেক থানার টিনশেড এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে ভাষানটেক থানার ডিউটি অফিসার মেহেদী হাসান জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে পল্টনের দৈনিক বাংলা মোড়ে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পল্টন থানার ডিউটি অফিসার মনসুর জানান, বাসে আগুনের ঘটনায় কেউ হতাহত হননি।
তবে কারা এবং কীভাবে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।পুলিশের হাতে গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এইচ এম কবির হিরাএদিকে বাসে অগ্নিসংযোগের ঘটনার আগে রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।