বিমানবন্দরের মেঝেতে বসেই ভিডিও লিংকের মাধ্যমে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন ফ্রানচেসকা আলবানিজ
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিতে জাতিসংঘের একজন পরিচিত বিশেষজ্ঞকে দেশে ঢুকতে না দেওয়ার কোস্টারিকার সিদ্ধান্তের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো।অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ফ্রানচেসকা আলবানিজ।
তিনি বলেছেন, বৃহস্পতিবার রাতে তাঁকে বাধা দেওয়ার পর তিনি সান হোসের আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুমিয়ে দুই রাত কাটিয়েছেন।অভিবাসন কর্তৃপক্ষ বলেছে, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার’ অভিযোগে আলবানিজকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে ইতালীয় এই আইনজীবী এমন অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন।জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ফলকার টুর্ক বলেছেন, এই পদক্ষেপে তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’।
তিনি কোস্টারিকাকে সিদ্ধান্তটি নতুন করে ভেবে দেখার আহ্বান জানিয়েছেন।শনিবার আলবানিজ বিমানে করে মেক্সিকোয় চলে যান।শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আপাতত বিদায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।