বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। ২৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের প্রশ্ন করার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি অর্জিত জ্ঞান মানবকল্যাণে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, বিজ্ঞানের মূল ভিত্তিই হচ্ছে প্রশ্ন করা। ‘কেন’ ও ‘কীভাবে’—এ দুটি প্রশ্নের মধ্য দিয়েই বিজ্ঞানের যাত্রা শুরু হয়।
বিজ্ঞান থেকে অর্জিত জ্ঞান নিজের, প্রকৃতি ও সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে, অকল্যাণে নয়।শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান এ কথা বলেন।রসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি তাদের ভালোবাসা, নিষ্ঠা ও অধ্যবসায়ের প্রমাণ দিয়েছে।
রসায়ন কেবল বিজ্ঞানের ভাষা নয়, এটি জীবন ও প্রকৃতিকে গভীরভাবে বোঝার অন্যতম মাধ্যম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।