advertisement
advertisement

এক ওভারে ছয় ছক্কা—যুবরাজের পথ ধরেছেন যাঁরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
এক ওভারে ছয় ছক্কা—যুবরাজের পথ ধরেছেন যাঁরা

২০০৭ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ৬ ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং

advertisement

প্রথম বলটা মিড উইকেটের ওপর দিয়ে। পরেরটা ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ। তিন নম্বর ছক্কাটা এল এক্সট্রা কাভার দিয়ে। চতুর্থ বল ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ছক্কা। পঞ্চম ও ষষ্ঠ ছক্কা যথাক্রমে মিউ উইকেট ও মিড অন দিয়ে।১৯ বছর আগের ঠিক এই দিনটিতেই ডারবানের কিংসমিডে লিখে রাখা হয়েছিল আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটের এক অসাধারণ গল্প।

তরুণ স্টুয়ার্ট ব্রডকে অসহায় বানিয়ে এক ওভারে ছয় ছক্কার অবিস্মরণীয় সেই ঝড় তুলেছিলেন ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং।সেই যে শুরু। এরপর সময়ের স্রোতে ১৯টি বছর ভেসে গেছে। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ছয় বলে ছয় ছক্কা মারার দৃশ্য ক্রিকেট–বিশ্ব দেখেছে আরও পাঁচবার। সেই তালিকায় যাদের নাম উঠে এসেছে, তাঁরা সবাই হয়তো যুবরাজের মতো ক্রিকেট–দুনিয়ার কুলীন পরিবারের সদস্য নন।

কিন্তু রেকর্ডের পাতায় তো তাঁরা একই সিংহাসন ভাগ করে নিয়েছেন!যুবরাজ যখন ওই কীর্তি গড়েছিলেন, টি-টুয়েন্টি ক্রিকেট তখন হাঁটি হাঁটি পা পা করা এক শিশু।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর