advertisement
advertisement

খাবার খেয়ে পরিবারের সবাই হাসপাতালে, সেই সুযোগে ফাঁকা বাড়িতে চুরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
খাবার খেয়ে পরিবারের সবাই হাসপাতালে, সেই সুযোগে ফাঁকা বাড়িতে চুরি

পরিবারের সবাই হাসপাতালে থাকায় ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সকালে হাসপাতাল থেকে ফিরে জিনিসপত্র ছড়ানো ছিটানো দেখতে পান পরিবারের সদস্যরা। শনিবার সকালে ঘিওরের বাইলজুরী এলাকায়

advertisement

মানিকগঞ্জের ঘিওরে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া পরিবারের সবাই হাসপাতালে থাকার সুযোগে সেই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের ধারণা, তাঁদের অগোচরে খাবারে চেতনানাশক দ্রব্য মেশায় দুর্বৃত্তরা। এতে সবাই অসুস্থ হয়ে হাসপাতালে গেলে ফাঁকা বাড়িতে ঢুকে গয়না ও টাকাপয়সা চুরি করে নিয়ে যায়।গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরী এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আজ শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

একসঙ্গে বাড়ির সবার অসুস্থতা ও তার সঙ্গে চুরির কোনো যোগসূত্র আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে যাওয়া ব্যক্তিরা হলেন বাইলজুরী গ্রামের বাসিন্দা ও দৌলতপুর উপজেলার কল্যাণপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রমজান আলী (৪০), তাঁর মা বেদেনা বেগম (৬২), স্ত্রী জাহানারা আক্তার (৩২) এবং তাঁদের তিন সন্তান রাইয়ান হোসেন (১৪), রিদোয়ান হোসেন (১২) ও মাইশা আক্তার (১১)।পুলিশ, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের খাবার খাওয়ার পর শিক্ষক রমজান আলীসহ তাঁর পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর