ধর্ষণ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাড়িতে একা পেয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৮ বছর বয়সী এক প্রতিবেশীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
রাতেই অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্কুলে আসা-যাওয়ার পথে ছাত্রীটিকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন সময় প্রলোভন ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন অভিযুক্ত ব্যক্তি।গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে একা ছিল ওই ছাত্রী। তখন তার মা নানার বাড়িতে অবস্থান করছিলেন।
এ সুযোগে অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে ছাত্রীকে ধর্ষণ করেন এবং ঘটনা কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।