advertisement
advertisement

‘আমার কোনো অভিযোগ নাই, আল্লাহর কাছে বিচার দিসি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
‘আমার কোনো অভিযোগ নাই, আল্লাহর কাছে বিচার দিসি’

নিহত আজমল হোসেন

advertisement

চুরির অভিযোগ তুলে খুলনায় বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) হল রোডের একটি ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মো. আজমল হোসেন (২২)। তিনি নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন আজমল খুবির খানজাহান আলী হলের বিপরীত পাশের গলিতে পাঁচতলা ভবনের চতুর্থ তলায় একটি মেসে।

তিনি চুয়াডাঙ্গার দর্শনার বড় শলুয়া গ্রামের কুতুব উদ্দিনের ছেলে। কুতুব উদ্দিন, নিহত আজমল হোসেনের বাবাআমি আল্লাহর কাছে বিচার দিসি। আমি চাস্সি না যে, আমি কোর্ট–কাচারি করবো। বিচার করবেন তিনি (আল্লাহ)। আমার কোনো অভিযোগ নাই। চাস্সি না যে আমাক ছেলেকে কাটাকুটি করুক।

কাটাকুটি বাদে যাতে আমি যেতে পারি, এমন একটা ডিসিশন নিসসি।নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কানাই লাল সরকার বলেন, ১০ সেপ্টেম্বর আজমল হোসেন তাঁদের বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর