advertisement
advertisement

সবুজের যত্নে ছবি, আড্ডায় আগামীর গল্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
সবুজের যত্নে ছবি, আড্ডায় আগামীর গল্প

পূর্বে রোপণ করা গাছগুলোর বিভিন্ন রোগবালাই শনাক্তকরণ ও আগাছা পরিষ্কার করেন বন্ধুরা

advertisement

বৃক্ষ পরিচর্যা কার্যক্রম, ফটোগ্রাফিচর্চা ও সাংগঠনিক আড্ডা দিয়েছে হাবিপ্রবি বন্ধুসভা। ১৭ সেপ্টেম্বর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে বন্ধুরা বিগত বছরগুলোতে বন্ধুসভার পক্ষ থেকে রোপণ করা গাছগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন।

গাছগুলোর বিভিন্ন রোগবালাই শনাক্তকরণ ও আগাছা পরিষ্কার করার মাধ্যমে গাছগুলোর সুরক্ষা নিশ্চিত করা হয়।আগাছা পরিষ্কার করেন বন্ধুরাছিল প্র্যাক্টিক্যাল ‘ফটোগ্রাফি চর্চা’। এতে উপস্থিত সদস্যরা ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশ ও মুহূর্তগুলো ফ্রেমে বন্দী করার কৌশল নিয়ে আলোচনা করেন ও ছবি তোলেন।সবশেষে চা-আড্ডার আয়োজন করা হয়।

আড্ডার ফাঁকে সংগঠনের আগামী দিনগুলোর কর্মপরিকল্পনা ও নতুন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন বন্ধুরা।সভাপতি, হাবিপ্রবি বন্ধুসভা

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর