advertisement
advertisement

আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ফেসবুকে ভিডিও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ণ
আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ফেসবুকে ভিডিও

আনোয়ারায় ছাত্রলীগের মিছিল

advertisement

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শনিবার রাত আটটার দিকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।ফেসবুকে ছড়িয়ে পড়া ২ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওতে ৪০ থেকে ৫০ জনকে মিছিল করতে দেখা যায়। তাঁরা বিভিন্ন স্লোগান দেন।স্থানীয়ভাবে জানা গেছে, মিছিলটি আনোয়ারা উপজেলার পরৈকোড়া এলাকায় হয়েছে। তবে মিছিলটি কখন হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মিছিলের সামনে থাকা ব্যানারে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মী রবিউল হায়দারের নাম দেখা গেছে।এর আগে গত ১৫ আগস্ট সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কলেজ সড়কে ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল হয়। ওই ঘটনায় পরদিন আনোয়ারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।

মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘আনোয়ারায় মিছিলের ব্যাপারে তথ্য পাইনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর