মরদেহ
রাজধানীর গেন্ডারিয়া এলাকায় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় প্রমথ সরকার (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। রোববার দুপুর আড়াইটার দিকে গেন্ডারিয়ার দয়াগঞ্জ ও দোলাইরপাড়ের মাঝামাঝি সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে বিকেল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রমথ সরকারকে হাসপাতালে নিয়ে আসা ব্যাটারিচালিত রিকশাচালক মো. রুবেল বলেন, দুপুর আড়াইটার দিকে দয়াগঞ্জ ও দোলাইরপাড়ের মাঝামাঝি এলাকায় প্রমথ সরকার রাস্তা পার হচ্ছিলেন।
এ সময় একটি দ্রুতগতির ব্যাটারিচালিত রিকশা ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।নিহত ব্যক্তির প্রতিবেশী কল্যাণ কুমার সিংহ বলেন, দুপুরে বাসা থেকে স্বামীবাগের একটি মন্দিরে নিমন্ত্রণে গিয়েছিলেন প্রমথ সরকার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।