advertisement
advertisement

ওসির কক্ষে ঢোকা নিয়ে বিএনপি নেতার সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা, পরে ফটক ও ট্রাফিক বক্সে ভাঙচুর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
ওসির কক্ষে ঢোকা নিয়ে বিএনপি নেতার সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা, পরে ফটক ও ট্রাফিক বক্সে ভাঙচুর

ভাঙচুর হওয়া ট্রাফিক বক্স। রোববার রাতে ময়মনসিংহের মুক্তাগাছা থানার সামনে

advertisement

ময়মনসিংহের মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে ঢোকাকে কেন্দ্র করে বিএনপির এক নেতার সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়েছে। রোববার রাতে এ ঘটনার পর ওই নেতা ৪০ থেকে ৫০ জন লোক নিয়ে থানার দিকে যাওয়ার সময় প্রধান ফটক ও পাশের ট্রাফিক বক্সে ভাঙচুরের ঘটনা ঘটে।ওই বিএনপি নেতার নাম আরিফ রব্বানী ওরফে টুটুল। তিনি মুক্তাগাছা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক।

তাঁর বাড়ি উপজেলার ঈশ্বরগ্রাম এলাকায়।পুলিশের ভাষ্য, রোববার রাত সাড়ে আটটার দিকে আরিফ রব্বানী থানায় গিয়ে ওসির কক্ষে ঢুকতে চান। এ সময় দায়িত্বে থাকা কনস্টেবল মো. বকুল মিয়া তাঁকে জানান, ওসি ও অন্য কর্মকর্তারা জরুরি বৈঠক করছেন। তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। এতে তিনি ওই পুলিশ সদস্যের সঙ্গে উচ্চবাচ্য করেন। একপর্যায়ে বিষয়টি শুনে ওসি ও অন্য কর্মকর্তারা কক্ষ থেকে বেরিয়ে এসে তাঁকে শান্ত করার চেষ্টা করেন।

তখন ওসির সঙ্গেও তাঁর কথা-কাটাকাটি হয়।মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার সময় যুবদল কর্মী সুমন, আদিলসহ কয়েকজন তখন থানায় ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর