advertisement
advertisement

ঢাকায় ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, হঠাৎ এই বৃষ্টি কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৯ পূর্বাহ্ণ
ঢাকায় ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, হঠাৎ এই বৃষ্টি কেন

বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে পানি জমে যায়। রাজধানী মৌচাক মোড়ে আজ রোববার সকাল ৮টার পরের দৃশ্য

advertisement

এক দিনের মধ্যে একেবারে উল্টে গেল আবহাওয়া পরিস্থিতি। আজ রোববার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে সবশেষ ৯ ঘণ্টায় রাজধানীতে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।অথচ গতকাল শনিবার দেশের ১২ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। গতকাল রাজধানীতে তাপপ্রবাহ ছিল না। তবে প্রচণ্ড গরম ছিল।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস গতকাল আবহাওয়া অধিদপ্তর দিয়েছিল বটে; কিন্তু এতটা বৃষ্টি হবে, তা তারা বলেনি।এখন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা বলছেন, কিছুটা নিষ্ক্রিয় থাকা মৌসুমি বায়ু হঠাৎ সক্রিয় হয়ে গেছে। আর এ কারণেই এই বৃষ্টি।বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় পানি জমেছে।তবে দেশের সর্বত্র এমন বৃষ্টি হচ্ছে না।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, গতকাল দিবাগত রাত ১২টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত শুধু রাজধানীতেই ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর