advertisement
advertisement

এআইয়ের ভুলে চীনা জাহাজে অভিযান চালাতে যাচ্ছিল যুক্তরাষ্ট্র, আরেকটু হলেই বেধে যেত যুদ্ধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৩ পূর্বাহ্ণ
এআইয়ের ভুলে চীনা জাহাজে অভিযান চালাতে যাচ্ছিল যুক্তরাষ্ট্র, আরেকটু হলেই বেধে যেত যুদ্ধ

এআই

advertisement

চলতি বছরের বসন্তের ঘটনা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে একটি গোয়েন্দা প্রতিবেদন ছড়িয়ে পড়ে। তাতে বলা হয়, মধ্যপ্রাচ্যে অবস্থান করা চীনের একটি জাহাজে পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্য উপকরণ পরিবহন করা হচ্ছে। এরপর জাহাজটি থামিয়ে তল্লাশি চালানোর প্রস্তুতি নেয় মার্কিন সামরিক বাহিনী।বিষয়টি সম্পর্কে অবগত আছেন, এমন চারটি সূত্র এ তথ্য জানিয়েছেন।

তাঁদের দুজন বলেন, জাহাজটিতে ওঠার জন্য মার্কিন সেনাদের একটি সশস্ত্র দল প্রস্তুত ছিল। এ সময় যুক্তরাষ্ট্রের সামরিক বিমান আকাশে ছিল বলেও জানায় অন্তত দুটি সূত্র। ওই অভিযান শুরুর আগে বিষয়টি আরও গভীরভাবে যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়।যাচাই করতে গিয়ে যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। কর্মকর্তারা জানতে পারেন, বিশেষ অভিযানের দায়িত্বরত একজন বিশ্লেষক কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় প্রতিবেদনটি তৈরি করেছিলেন।

ওই ব্যক্তি যে চ্যাটবট ব্যবহার করেন, সেটি চীনা জাহাজে থাকা পণ্য সম্পর্কে ‘ভুল’ তথ্য দিয়েছিল।এআইয়ের দেওয়া ভুল তথ্যের ওপর নির্ভর করে চীনের একটি জাহাজে অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছিল মার্কিন সামরিক বাহিনী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর