advertisement
advertisement

টেস্টে এক নম্বর, টি–টুয়েন্টিতে শীর্ষ দশে—দুই দুনিয়ার এক ব্রুক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
টেস্টে এক নম্বর, টি–টুয়েন্টিতে শীর্ষ দশে—দুই দুনিয়ার এক ব্রুক

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজে সিরিজসেরা হন হ্যারি ব্রুক

advertisement

বাংলায় বহুল চর্চিত একটি প্রবাদ আছে—‘যে রাঁধে, সে চুলও বাঁধে।’ এককথায়, বহুমুখী প্রতিভা যার আছে। প্রবাদটির ক্রিকেটীয় সংস্করণ হতে পারে, ‘যিনি টেস্টে ভালো, তিনি টি-টুয়েন্টিতেও ভালো।’ হ্যারি ব্রুক যেন সেই প্রবাদকেই বাস্তবে রূপ দিচ্ছেন। টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে, টি-টুয়েন্টিতেও শীর্ষ দশে (৯)—দুই বিপরীতধর্মী ফরম্যাটেই বিশ্বের সেরাদের একজন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান।

এই মুহূর্তে টেস্ট ও টি-টুয়েন্টি দুই র‌্যাঙ্কিংয়েই শীর্ষ দশে ব্রুক ছাড়া আর কেউ নেই।তবে ব্রুক শুধু ব্যাটসম্যানই নন, সফল অধিনায়কও। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২৬টি টি-টুয়েন্টির ২৩টিতেই জিতেছে তাঁর দল। যার সর্বশেষটি শনিবার শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে। একটি সেঞ্চুরিসহ ১৭০ রান করে সিরিজসেরা হয়েছেন ব্রুকই, সেই সঙ্গে জায়গা ধরে রেখেছেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশেও।

আর সিরিজ জিতে ভারতকে টপকে টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ইংল্যান্ডও।একই সময়ে টেস্ট ও টি-টুয়েন্টি দুই র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা নজিরবিহীন কিছু নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর