advertisement
advertisement

ইনু নিজে হত্যা করেননি বা বাহিনী নিয়ন্ত্রণ করেননি, তবে দমন–পীড়নে নৈতিক সমর্থন দিয়েছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
ইনু নিজে হত্যা করেননি বা বাহিনী নিয়ন্ত্রণ করেননি, তবে দমন–পীড়নে নৈতিক সমর্থন দিয়েছেন

রায় ঘোষণার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ হাসানুল হক ইনু। ৩০ জুন ২০২৬

advertisement

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু নিজে কাউকে হত্যা করেছেন, এমন প্রমাণ পাওয়া যায়নি। তিনি সশস্ত্র বাহিনী, পুলিশ, র‌্যাব বা অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ন্ত্রণ করেননি।

তবে জুলাই গণ–অভ্যুত্থানের সময় তিনি সচেতনভাবে সহিংস দমন–পীড়নমূলক অভিযানে রাজনৈতিক বৈধতা ও নৈতিক সমর্থন দিয়েছেন।জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হয়েছে। তাতে এসব বিষয় উল্লেখ রয়েছে। পূর্ণাঙ্গ রায়টি ৫০০ পৃষ্ঠার।হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৩০ জুন রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল–২।

এ মামলায় ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর