advertisement
advertisement

বার্লিনে এগিয়ে কট্টর বামপন্থীরা, উত্তর-পূর্বে কট্টর ডানপন্থীরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ণ
বার্লিনে এগিয়ে কট্টর বামপন্থীরা, উত্তর-পূর্বে কট্টর ডানপন্থীরা

জার্মানির রাজধানী বার্লিনের রাজ্য পার্লামেন্ট ভবন। ২০ সেপ্টেম্বর ২০২৬

advertisement

জার্মানির রাজধানী বার্লিনের রাজ্য নির্বাচনে দেশটির কট্টর বামপন্থী দল ডি লিংকে (দ্য লেফট) সবচেয়ে বেশি ভোট পেতে যাচ্ছে। স্থানীয় সময় রোববার (২০ সেপ্টেম্বর) ভোট গ্রহণ শেষে প্রকাশিত বুথফেরত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির পুনর্মিলনের পর এবারই প্রথমবারের মতো কোনো বামপন্থী দলের সামনে বার্লিনের মেয়রের কার্যালয়ের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।তবে সবচেয়ে বেশি ভোট পেলেও ডি লিংকে এককভাবে সরকার গঠন করতে পারবে না। তাই দলটিকে জোটসঙ্গী খুঁজতে হবে।জার্মানির সরকারি সম্প্রচারমাধ্যম এআরডির বুথফেরত ফলাফলে দেখা গেছে, ডি লিংকে ২৪ দশমিক ৫ শতাংশ ভোট পেতে যাচ্ছে।

ক্ষমতাসীন রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) ২০ শতাংশ ভোট পাচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর