advertisement
advertisement

মেরিন শিক্ষানবিশ কোর্সে ভর্তি, এসএসসি পাসেই আবেদন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ
মেরিন শিক্ষানবিশ কোর্সে ভর্তি, এসএসসি পাসেই আবেদন

মেরিন শিক্ষানবিশ (ডেক ও ইঞ্জিন) কোর্সে ৩৭০ আসনে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

advertisement

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধীনে ২০২৭ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি মেরিন শিক্ষানবিশ (ডেক ও ইঞ্জিন) কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসএসসি বা সমমান পাস বাংলাদেশি পুরুষ নাগরিকেরা ৩৭০ আসনের এ কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আগামী ১ জানুয়ারি এই কোর্সের প্রশিক্ষণ শুরু হবে। আবেদন করা যাবে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে আগামী ৩১ অক্টোবর দিবাগত রাত ১২টা পর্যন্ত।

যেসব প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ১. ডিইপিটিসি–নারায়ণগঞ্জ, আসনসংখ্যা ১৫০ ২. ডিইপিটিসি–বরিশাল, আসনসংখ্যা ৩০ ৩. এসপিটিআই–মাদারীপুর, আসনসংখ্যা ১৯০ শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন, প্রজ্ঞাপন জারিসুবিধাগুলোচূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের জন্য বিনা মূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা থাকবে।

পাশাপাশি বিনা মূল্যে প্রশিক্ষণ ও প্রশিক্ষণের উপযোগী এক সেট ইউনিফর্ম দেওয়া হবে।আবেদনের নিয়ম ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর