আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
২০১৫ সালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার ক্রসফায়ারে নিহত হন। ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে আনার পর শেষবিদায়ে অংশ নিতে চেয়েছিলেন তাঁর দুলাভাই শাহ মো. বখতিয়ার। বাড়ি গেলে তাঁরও এমন অবস্থা হবে বলে তখন হুমকি দিয়েছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ সোমবার জবানবন্দিতে এসব কথা বলেন শাহ মো. বখতিয়ার।
বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে। সেই মামলায় ২২তম সাক্ষী হিসেবে আজ জবানবন্দি দেন শাহ মো. বখতিয়ার। নিহত টিপু হাওলাদার তাঁর শ্যালক।
বখতিয়ার নিজেও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে আগৈলঝাড়া বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।