advertisement
advertisement

দখল হওয়া সরকারি জমি উদ্ধারে কোনো ছাড় নয়: রূপগঞ্জে ভূমি প্রতিমন্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
দখল হওয়া সরকারি জমি উদ্ধারে কোনো ছাড় নয়: রূপগঞ্জে ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। সোমবার বিকেলে। ছবি: প্রথম আলো

advertisement

সরকারের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলদারদের হাতে থাকতে দেওয়া হবে না। বেদখল হওয়া সরকারি জমি পুনরুদ্ধার করে জনগণের কাজে ব্যবহার করা হবে। রূপগঞ্জের ক্ষেত্রেও এর কোনো ব্যত্যয় হবে না।

আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌর অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তারাব পৌর শিশুপার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের উদ্বোধন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানাগার উপকরণ বিতরণ, নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বিতরণ ও বিশুদ্ধ পানি সরবরাহে সাবমারসিবল পাম্প বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ভূমি মন্ত্রণালয়ের দীর্ঘদিনের অনিয়ম ও কাজের প্রতি অনীহা এক রাতের মধ্যে দূর করা সম্ভব নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর